ভারতীয় বিমান বাহিনীর দু’টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে ১জন পাইলট নিহত হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ কর্ণাটকের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের ওই ২টি বিমানের ৩ জন পাইলটের অপর ২ পাইলট বেরিয়ে এলেও তারা আহত হয়েছেন।
এনডিটিভি বলছে, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দু’টির সংঘর্ষ হয়। একদিন পরই দেশটির বিমান বাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরু পুলিশ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক এমএন রেড্ডি বলেন, বিমান দু'টিতে ৩ জন পাইলট ছিলেন। তাদের মধ্যে ১ জন মারা গেছেন। অপর ২ জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দু’টি যুদ্ধবিমান কসরতের সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পরে প্রায় কাছাকাছি স্থানেই বিমান দু’টি বিধ্বস্ত হয়। অপর একটি ভিডিওতে দেখা যায়, বিমান বাহিনীর ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়ছে।
বিমান বিধ্বস্তের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিমান দু’টি বিধ্বস্ত হওয়ার ইয়েলাহানকা বিমান ঘাঁটির পথে রওয়ানা হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বেঙ্গালুরুতেই ছিলেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এই ব্যাপারে আর কোনো তথ্য দেননি তিনি।
দেশটির বিমানবাহিনী বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া-২০১৯ নামে আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি মহড়া চালাবে। হাজার হাজার মানুষ এই মহড়া দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমবি





