২০১৫ সালে আশ্রয়ের খোঁজে সাড়ে সাত লাখ শরণার্থী জার্মানিতে পাড়ি জমিয়েছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জার্মান সরকার ইতোপূর্বে জানিয়েছিল যে সাড়ে চার লাখ আশ্রয়প্রার্থী তাদের দেশে যেতে পারেন। কিন্তু সেটি বেড়ে এখন সাড়ে ছয় লাখের বেশি হয়েছে।
সিরিয়া ও বলকান অঞ্চল থেকে লোক জন সরে গিয়ে জার্মানিতে আশ্রয় খুঁজছেন।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যান্টোনিও গাটেরস বলেছেন যে ইউরোপের অন্য দেশেরও শরণার্থীদের আশ্রয় দেয়া উচিত।
জার্মান পত্রিকা ডি ওয়েল্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের দুটি দেশের, জার্মানি ও সুইডেন, অধিকাংশ শরণার্থীকে দীর্ঘ দিন আশ্রয় দেয়া অসম্ভব।
৮০ হাজারেরও বেশি মানুষ, যাদের অধিকাংশই সিরিয়ান চলতি বছর সুইডেনে আশ্রয়ের খোঁজে গিয়েছেন। তবে বাকিদের অনেকেই জার্মানিকে বেছে নিয়েছেন।
জেডআই





