তাইওয়ানে জরুরী অবতরণের সময় ট্রান্স-এশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১১ জন।

দেশটির যোগাযোগমন্ত্রী ইয়েহ কু আনশি এসব তথ্য জানিয়েছেন।

তাইওয়ানের সিএনএ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটিতে ক্রু এবং যাত্রী মিলিয়ে মোট ৫৮ জন আরোহন করেছিলেন।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানটি ম্যাগোং বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত দমকল বাহিনীর বর্ণনা অনুযায়ী, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

বিমানবন্দরটি পেনঘু দ্বীপ থেকে দূরে অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির ফ্লাইট নম্বর জিই ২২২। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ঘটনাস্থলে বেশ আগুন দেখতে পেয়েছেন।

তাইওয়ানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক জেন সেন বার্তাসংস্থা রয়াটার্সকে বলেন, " ঘটনাস্থলটি বিশৃঙ্খল"।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ, টিআই