চুরি করা পাসপোর্ট নিয়ে যে দু’জন যাত্রী নিখোঁজ বিমানের যাত্রী হয়েছিলেন তাদের চেহারা এশীয়দের মতো বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি’র উদ্ধৃতি দিয়ে বলেছে, আমি খুবই আশ্চর্য হচ্ছি অভিবাসন কর্মকর্তারা কেন চিন্তা করলেন না একজন ইতালীয় ও অষ্ট্রীয় কি করে এশীয়দের মতো হয়।
তিনি বলেন, এ বিষয়ে আমরা অভ্যন্তরীণ তদন্ত চালাবো। বিশেষ করে এমএইচ৩৭০ ফ্লাইট কাউন্টারে ওই সময়ে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে।
মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইট শনিবার বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের ঘন্টা খানেক পর মালয়েশিয়া ও ভিয়েতনাম এলাকার মাঝামাঝি থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনার পর দু’দিনের বেশি পার হলেও এখনও বিমানটির ভাগ্যে কি ঘটেছে কিংবা এর ধবংসাবশেষেরও কোন হদিস মিলছে না।
এদিকে জানা গেছে, চুরি করা পাসপোর্টধারী দু’জন একই সঙ্গে টিকিট কেনেন এবং তাদের উদ্দেশ্য ছিল বেইজিং থেকে ইউরোপ যাওয়া। আর ভুয়া পাসপোর্ট নিয়ে দুই ব্যক্তির বিমানে চড়ার সুযোগ পাওয়াকে উদ্বেগজনক বলেও মনে করছেন ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবেল।
এ দুই ভুয়া যাত্রীর খবর জানার পর বোমা মেরে বিমানটি উড়িয়ে দেয়ারও সন্দেহ করছেন অনেকে।
এ দুই যাত্রী যে দু’জনের পাসপোর্ট ব্যবহার করেছিলেন তারা হলেন অষ্ট্রিয়ার নাগরিক ক্রিস্টিয়ান কোজল এবং ইতালির লুইজি মারাদলদি। মালয়েশিয়া এয়ারলাইন্সের দেয়া যাত্রী তালিকায় এ দু’জনের নাম ছিল। কিন্তু এ দু’জনের কেউ বিমানে ছিলেন না। তারা যার যার দেশেই অবস্থান করছেন। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়ের পাসপোর্ট দু’বছর আগে থাইল্যান্ডে হারিয়ে গিয়েছিল।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
সন্দেহভাজন ২ যাত্রীর চেহারা এশীয়দের মতো
চুরি করা পাসপোর্ট নিয়ে যে দু’জন যাত্রী নিখোঁজ বিমানের যাত্রী হয়েছিলেন তাদের চেহারা এশীয়দের মতো বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি’র উদ্ধৃতি দিয়ে বলেছে,





