নাইজেরিয়ায় অপহৃত ১২৯ জন স্কুলছাত্রীর অধিকাংশকেই উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আলজাজিরার।
গত সোমবার দেশটির উত্তর-পূর্ব রাজ্য বর্নোর চিবক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২৯ জন ছাত্রীকে অপহরণ করে একদল অস্ত্রধারী ব্যক্তি। অপহৃতদের বয়স ১৫ থেকে ১৮’র মধ্যে।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ক্রিস ওলুকোলেদ বুধবার জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিদ্যালয়টির প্রধান আমাদের জানিয়েছেন, আরও আট ছাত্রী এখনও নিখোঁজ রয়েছে।’ তবে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার ও নিখোঁজ ছাত্রীর সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রীদের অপহরণ করার আগে অপহরণকারীরা এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।
এদিকে অপহরণের ঘটনার দিন দেশটির রাজধানী আবুজায় বোমা হামলায় ৭৫ জন ও বুধবার দেশটির উত্তর-পূর্ব এলাকায় ২০ জন নিহত হয়েছে। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় অপহৃত শতাধিক স্কুলছাত্রীকে উদ্ধার
নাইজেরিয়ায় অপহৃত ১২৯ জন স্কুলছাত্রীর অধিকাংশকেই উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আলজাজিরার। গত সোমবার দেশটির উত্তর-পূর্ব রাজ্য বর্নোর চিবক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২৯ জন ছাত্রীকে অপহরণ করে একদল অস্ত্রধারী ব্যক্তি।





