এবার বিমানেও মিলবে ফ্রি ইন্টারনেট পরিষেবা৷ বর্তমানে এয়ার এমিরেটসের ৫৩টি এয়ারবাস এবং ২৮টি বোয়িং ৭৭৭-এ ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে৷ এই বিমান সংস্থার প্রায় প্রতিটি বিমানেই রয়েছে অত্যাধুনিক ওয়াই ফাই পরিষেবা৷
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এমিরেটসের যাত্রীরা বিমানে প্রথম ১০ এমবি ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে পেতেন৷ তার পরের প্রতি ৬০০ এমবির জন্য ১ ডলার দিতে হত যাত্রীদের৷ বর্তমানে ইন্টারনেট পরিষেবা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে এই পরিষেবা ফ্রি করার ভাবনাচিন্তা করছে এমিরেটস বিমান সংস্থা৷
জেআই





