চীনে উহান শহরের কর্তৃপক্ষ শহরের সমস্ত বাসিন্দা অর্থাৎ এক কোটি দশ লক্ষ মানুষের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর দিয়ে বলেছে পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

তবে উহানের প্রত্যেকটি এলাকাকে বলা হয়েছে কীভাবে তারা এলাকার প্রতিটি মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করতে পারবে তার বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে।

উহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং গত সপ্তাহ শেষে সেখানে আবার নতুন করে ছয়জন পজিটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন গোটা বিশ্বই করোনাভাইরাসের কবলে। সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় পৌনে ৪৩ লাখ। মৃতের সংখ্যা ২ লাখ ৮৭ হাজারের বেশি। তবে সোয়া ১৫ লাখেরও বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এমবি