নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সোমবার আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছে।

ইয়োব রাজ্যের রাজধানী পতিসকুমে মধ্যপন্থী মুসলিম ব্রাদারহুড়ের একটি মিছিল লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়।

হাসপাতালের একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমে এ কথা জানানো হয়।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, অনুমতি না থাকায় হাসপাতালের ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি।

অপর এক ঘটনায় কোজি রাজ্যের কেন্দ্রস্থলে বন্দুকধারীরা একটি কারাগারে হামলা চালিয়ে ১৪৫ জন বন্দীকে মুক্ত করে। কারা কর্তৃপক্ষ সূত্রে এ কথা জানা যায়।

এআর