ছিনতাইয়ের শিকার হয়েছে ইথিউপিয়ার এমন একটি বিমানকে জেনেভা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, যাত্রী এবং ক্রু সবাই নিরাপদ রয়েছেন।
পুলিশ বলেছে, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ইথিউপিয়ান এয়ারলাইন্সের ৭০২ নম্বর ফ্লাইটের ঐ বিমানটি আদ্দিস আবাবা থেকে রোমের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
সুইস পত্রিকা ট্রিবিউন দি জেনেভা তাদের অনলাইন সংস্করণে বিমানবন্দরের একজন কর্মকতার উদ্ধৃতি দিয়ে জানায়, ১ জন ছিনতাইকারী আটক করা হয়েছে।
জেনেভা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, গ্রিনিচ সময় ৭ টা ১৫ মিনিটে বিমানটি পুনরায় যাত্রা শুরু করবে এবং রোমে পৌছবে পৌনে আটটায়।
এক বিবৃতিতে ইথিউপিয়ান এয়ারলাইন্স বলেছে, ৭০২ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় ১২ টা ৩০ মিনিটে ছেড়ে যায় এবং ৪টা ৪০ মিনিটে রোমে পৌছার কথা ছিল। ফ্লাইটটি জেনেভা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। বর্তমানে যাত্রী এবং ক্রু সবাই নিরাপদ রয়েছেন।
[b]সূত্র: বিবিসি
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
ছিনতাইয়ের শিকার ইথিওপিয়ার বিমান জেনেভায় আটক
ছিনতাইয়ের শিকার হয়েছে ইথিউপিয়ার এমন একটি বিমানকে জেনেভা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, যাত্রী এবং ক্রু সবাই নিরাপদ রয়েছেন। পুলিশ বলেছে, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।





