ফের ভারতের কলকাতার বুকে গণধর্ষণের ঘটনা ঘটল। হেস্টিংস ব্রিজের নীচে ট্যাক্সিতে তুলে রবিবার রাতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়।
বুধবার পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ওই তরুণী স্থানীয় একটি ঝুপড়ির বাসিন্দা।
তরুণীর করা অভিযোগের ভিত্তিতে মনোজ নাথ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে। তবে তরুণীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। সে সব অসঙ্গতিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: জিনিউজ।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





