ইয়েমেনে হাজার হাজার মানুষ আসন্ন সপ্তাহগুলোতে নতুন করে মারাত্মক কলেরা মহামারীতে আক্রান্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা।

বৃহস্পতিবার ব্রিটেন ভিত্তিক 'সেভ দ্য চিলড্রেন' এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলেছে, গ্রীষ্মের গরমের মাসগুলোতে দ্রুত কলেরা বিস্তারের আদর্শ সময়।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসের প্রথম সপ্তাহে সারা দেশে প্রায় তিন হাজারের মতো কলেরায় আক্রান্ত হয়েছিল যা বছরের শুরু থেকে সর্বোচ্চ সংখ্যা।

দাতব্য সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিলি থর্নিং শ্মিট বলেন, ইয়েমেনে দাবানলের মতো কলেরা ছড়াতে পারে, হাজার হাজার শিশু সংক্রমিত হ্ওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকল স্বাস্থ্য ব্যাবস্হা ইতিমধ্যে সম্পূর্ণরূপে অপ্রতিরোধ্য হয়ে পরেছে।

গত বছর প্রায় এক মিলিয়নেরও বেশি লোক কলেরা আক্রান্ত হয়েছিল। সূএ-আলজাজিরা

এমআর