কঙ্গোর রাজধানী কিনশাসাতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ব্যপারে সোমবার পুলিশের মুখপাত্র পিরট রমবাউট মনামপুটু জানান, প্রাথমিকভাবে ১২ জন নিহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। এছাড়া হামলার শিকার দুই পুলিশ সদস্যের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে স্থানীয়রা জানান, রাজধানীতে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের কাছে বন্দুকের গুলির শব্দ শোনা গেছে। প্রসঙ্গত, এই কারগার থেকেই গত মে মাসে চার হাজারেরও বেশি বন্দী পালিয়ে গিয়েছিল।
এ প্রসঙ্গে বন্দীদের অধিকার রক্ষায় কর্মরত ইমানুয়েল কোল বলেন, সর্বশেষ মাকালা কারাগার এলাকা থেকে গুলি ছোঁড়ার শব্দ পাওয়া গেছে। রাস্তায় কোনো গাড়ি কিংবা ট্রাফিক নেই। রাস্তাগুলো সব ফাঁকা বলেও জানান তিনি।
এমএনজে





