বিদ্যুৎপৃষ্ট হয়ে এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বড়জোরা রেঞ্জের দধিমুখা গ্রাম এ ঘটনা ঘটে।

রোববার সকালে এলাকার বাসিন্দারা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা।

হাতিটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর বলে মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, হাতির হাত থেকে ফসল বাঁচাতে ক্ষেতে বিদ্যুতের বেড়া দিয়েছিলেন কৃষকরা। সেই বিদ্যুতের বেড়া থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান বন দফতরের কর্মীদের।

ইআর