প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বাড়ছেই।
শেষ খবর অনুযায়ী, আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮২০ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৫০ লাখ ৬৭ হাজার ৬১০ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৬১৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮০ লাখ ৩৭ হাজার ১৪০ জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে। একই দিনে আক্রান্ত হিসেবে আরও তিন হাজার ৫৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।
আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩০৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার দুইটি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ৮০ হাজার ৪০২টি।
এমবি





