মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের পাইলটের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানান, বিমানটিকে পরিকল্পিতভাবে নিখোঁজ করা হয়েছে। এর পরপরই পাইলটের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খবর এনডিটিভির।
মালয়েশিয়া প্রধানমন্ত্রীর নতুন এই তথ্য দেয়ার পর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনার সাথে সন্ত্রাসবাদের হাত রয়েছে।
উল্লেখ্য, বিমানটিতে প্রধান পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়সী জাহারিয়ে আহমদ শাহ। শনিবার বিকেলে তার বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ।
মালয়েশিয়ার মিলিটারি রাডারে ধরা পড়া বিমানটিই যে নিখোঁজ হওয়া 'এমএইচ-৩৭০' তা নিশ্চিত হওয়া গেছে। বিমানটি মালয়েশিয়ার মাটি ত্যাগ করার পরপরই ইচ্ছাকৃতভাবে এর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় পাইলট।
প্রসঙ্গত, গত ৮ মার্চ শনিবার ভোর রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার সময় ভিয়েতনাম উপকূলের কাছে দক্ষিণ চীন সাগরে নিখোজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি। বিমানটিতে ক্রসহ ২৩৯ জন যাত্রী ছিলেন। সূত্র: এনডিটিভি ও রয়টার্স
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
পাইলটের বাড়িতে তল্লাশি