ভারত সরকারের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলকে সমর্থন করেন নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। রোববার রাজস্থানের কোটায় একটি অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন তিনি। যশোদাবেন মোদি সরকারের নেয়া কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ উদ্যোগ দুর্নীতি ও কালো টাকা উভয়ের জন্যই প্রতিবন্ধক হবে। দেশের বাহিরে পাচার করা কালো টাকাও ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকার দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করতে থাকবে বলে বিশ্বাস তার।
গত নভেম্বরে ভারত তার পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করে সরকার এবং পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্ট অফিস ও ব্যাংকে গিয়ে পরিবর্তন করা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।
এছাড়াও এ সময়ের মধ্যে বিশেষ কোনো কারণে যার পুরোনো নোট জমা দিতে পারবেন না, তারা বৈধ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এসব নোট জমা দিয়ে নতুন নোট গ্রহণ করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়।
নাজিব





