ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে সেনা সদস্যকে অপহরণের ঘটনা ঠিক নয় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। টুইটে বলা হয়, শুক্রবার মিডিয়ায় প্রকাশিত জম্মু-কাশ্মিরের বদগ্রাম জেলায় ভারতীয় সেনাকে অপহরণের ঘটনা ঠিক নয়। সে নিরাপদে আছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাদগ্রাম জেলায় মোহাম্মদ ইয়াসিন ভাট নামের এক সেনা সদস্যকে অপহরণের ঘটনা ভারতীয় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা সদস্য এক মাসের ছুটি কাটাতে জেলার কাজিপোড়া চাদুরার বাড়ি এসেছিলেন। সেখানেই সন্ত্রাসীরা হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

ইয়াসিন সেনাবাহিনীর রাইফেলম্যান হিসেবে কর্মরত। গত ২৬ ফেব্রুয়ারি তিনি বাড়িতে আসেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই অস্ত্রধারীরা বাড়ি ঘিরে ফেলে তাকে নিয়ে যায়।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ-ই মোহাম্মদের আত্মঘাতী হামলায় ৪২ সিআরপিএফ জওয়ান নিহত হয়। যার কারণে উত্তেজনা ও একের পর এক অনাকাঙ্খিত ঘটনা ঘটেই যাচ্ছে। যার মধ্যে কিছু গুজব খবরও ছড়িয়ে পড়ছে।

জেড