চরম রাজনৈতিক সংকটে গাম্বিয়া। অবশ্য সেনেগালসহ পশ্চিম আফ্রিকান জোটের সেনা অভিযানের মুখে প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ ক্ষমতা ও দেশ ছাড়তে রাজি হয়েছেন। ফলে আলোর মুখ দেখতে শুরু করেছে দেশটির মানুষ।
নতুন প্রেসিডেন্টে আদাম ব্যারোর সঙ্গে গাম্বিয়া উপহার পেল একজোড়া ফার্স্ট লেডিও। নবনির্বাচিত প্রেসিডেন্টের দুই স্ত্রী। দুজনকেই তাই ফার্স্ট লেডির তকমা দেয়া হচ্ছে।
অবশ্য রাজনৈতিক টালমাটাল প্রক্রিয়ায় আদামা বারো এখনো গাম্বিয়া ঢুকতে পারেননি। তিনি রয়েছেন প্রতিবেশী দেশ সেনেগালে। সেখান থেকেই দুই স্ত্রীর ছবি দিয়ে টুইট করেছেন।
বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকার শহরের গাম্বিয়া দূতাবাসেই আদাম ব্যারো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ইয়াহিয়া জামেহকে সরিয়ে আদাম ব্যারোকে ক্ষমতায় বসাতে শুক্রবার গাম্বিয়ায় সামরিক অভিযান চালায় সেনেগাল সরকার। তাদের সমর্থন জানায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন।
সেনেগালের সেনাবাহিনী অবস্থান করছে গাম্বিয়ার রাজধানী বানজুলে। অন্যদিকে গাম্বিয়ার উপকূল এলাকায় নাইজেরিয়ার নৌবাহিনী মোতায়েন রয়েছে।
জারিফ





