মিশরের সিনাইয়ে আত্মঘাতী হামলায় ২৪ পুলিশ আহত ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সিনাইয়ের প্রাদেশিক রাজধানী আল-আরিশের নিকট এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।

সিনাই সংলগ্ন শারম আল শেখ শহরে বিনিয়োগ সম্মেলন শুরুর কয়েকদিন আগে এই হামলা চালানো হলো। ওই সম্মেলনে মিশরের সামরিক সরকার বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের প্রত্যাশা করছে।

দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সিনাইয়ে প্রায়ই পুলিশ ও সেনাদের ওপর হামলা চালিয়ে আসছে সেখানকার যোদ্ধা গ্রুপগুলো। এর আগের হামলাগুলোর জন্য আনসার বেইত আল-মাকদিসকে দায়ী করা হতো। তবে, গত নভেম্বরে তারা নাম পরিবর্তন করে রাখে সিনাই প্রভিন্স এবং তাদের সঙ্গে ইসলামিক স্টেট বা আইএসের সংযোগ রয়েছে বলে দাবি করে তারা।

এমএ