জাপানের উত্তরাঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। এতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতির আশংকা খুব সামান্য বলে মনে করা হচ্ছে।
জাপানের বৃহত্তম দ্বীপ হনশু’র উত্তর পূর্বাঞ্চলে রোববার এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূগর্ভের ৯০ কিলোমিটার গভীরে। এতে সুনামির ঝুঁকি নেই বলে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত মাসে জাপানের রাজধানী টোকিওতে ৬.০ মাত্রার ভুমিকম্পে ১৭ জন আহত হয়। সূত্র: এএফপি।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই।





