বিষয়টা খটকা লাগার মতোই। তবে গল্প নয়, সত্যি। বিশ্বকে নিয়ন্ত্রণকারী আমেরিকা এখন নিউ ইয়র্কের ইদুরের সঙ্গে পেরে উঠছে না। শহরটিতে নিশ্চিন্তে বাস করছে ২০ লাখেরও বেশি ইদুর। এ যেন এক ইদুর রাজ্য। ওই রাজ্যে ইদুরদের অত্যাচারে আজ দিশেহারা নিউ ইয়র্কবাসী। সাম্প্রতিক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

গবেষণা বলছে, একদিনে এই ইদুরের রাজত্ব গড়ে ওঠেনি। দিনের পর দিন প্রশাসনের গাফিলতিতে ইদুরদের সংখ্যা আজ ২০ লক্ষ ছাড়িয়েছে। বিজ্ঞানিদের দাবি, ইদুরের সংখ্যা এই জায়গায় এসে পৌঁছাতে অন্তত ১০০ বছরে লেগেছে।

কারণ, গণেশ বাহনদের ঠিকানা সাবওয়েসহ এমন সমস্ত জায়গায় যেখান থেকে তাদের উৎখাত করা কষ্টসাধ্য। ইদুরদের এই দল রোগ ছড়ানোর পাশাপাশি নাগরিক পরিষেবাতে বাধা তৈরি করছে। মাটির নিচে কেবল, ইলেকট্রিকের লাইন কেটে দিচ্ছে। এত কিছুর পরও স্বাস্থ্য দফতরের ঘুম ভাঙছে না বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা।

এআর