ক্রাইমিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকটি কার্যকর কোনও সমাধান ছাড়াই শেষ হয়েছে।
প্যারিসে বসা ওই আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র এখনো অবৈধ বলেই মনে করে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গত শুক্রবারের ফোনালাপের প্রেক্ষাপটে তাড়াহুড়ো করে আয়োজন করা হয় এই বৈঠক।
বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী ক্রাইমিয়া ইস্যুতে বেশ খোলামেলা আলোচনা করেছেন।
সংকট সমাধানে একটি কূটনৈতিক পন্থা খুঁজে বের করার জন্য উভয় দেশ অঙ্গীকারাবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মি. কেরি বলছেন, কূটনৈতিকভাবে সমাধানের গুরুত্বটা আমরা দু’জনেই অনুধাবন করেছি এবং ইউক্রেনের মানুষের প্রয়োজন মেটানোর বিষয়েও আমরা একমত হয়েছি।
চারঘন্টার সেই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মি. কেরি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
সেখান থেকে রাশিয়ার সামরিক উপস্থিতি সরিয়ে নেবারও দাবি জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে একটি ফেডেরাল রাষ্ট্রে পরিণত করার গুরুত্বের প্রতি জোর দিয়েছেন। কিয়েভ এর জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
তিনি বলেছেন, ইউক্রেনে এমন একটি নতুন সংবিধান করা উচিত যা সকল নাগরিকের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
সমাধান ছাড়া শেষ জন কেরি-সের্গেই ল্যাভরভ বৈঠক
ক্রাইমিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকটি কার্যকর কোনও সমাধান ছাড়াই শেষ হয়েছে। প্যারিসে বসা ওই আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার কর্মকাণ্ডকে





