পশ্চিম আফ্রিকার তেল ও গ্যাস শোষণ করতেই এবোলা রোগকে বড় করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অকুপাই কর্পোরেটিজম পত্রিকার প্রধান সম্পাদক সুসানে পোজেল।
তিনি বলেছেন, “এবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে -প্রচারণার এমন ধুম্রজাল তৈরি করে পশ্চিম আফ্রিকা থেকে তেল ও গ্যাস শোষণ করতে চাইছে আমেরিকা। প্রকৃতপক্ষে কি ঘটছে তা থেকে সবার দৃষ্টি সরিয়ে রাখার জন্য ইবোলার প্রচারণা চালানো হচ্ছে।”
সুসানে জানান, লাইবেরিয়াতে যে তেল ও গ্যাস সম্পদের সন্ধান পাওয়া গেছে তা দিয়ে কয়েকশ’ বছর চলা যাবে। পশ্চিম আফ্রিকার এ দেশটির সম্পদ কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে আমেরিকা।
এ জন্য যাতে কেউ কোনো সমস্যা তৈরি করতে না পারে সেজন্য এবোলার মতো ভয়াবহ রোগের প্রচারণা চালানো হচ্ছে।
ইবোলো রোগ নিয়ন্ত্রণ করার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা পশ্চিম আফ্রিকায় হাজার হাজার সেনা মোতায়েন করেছে, তখন অনুসন্ধানী সাংবাদিক সুসানে পোজেল এ মন্তব্য করলেন।
তিনি বলেন, তেল-গ্যাস উত্তোলনের আগ মুহূর্তে ক্ষেত্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়ার জন্য হাজার হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে।
একইসঙ্গে ইবোলার মতো ছোঁয়াচে রোগের কথা ছড়িয়ে দিয়ে লোকজনের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে যাতে কেউ কোনো রকমের প্রতিরোধ গড়ে তুলতে না পারে।
মার্কিন সরকার এরই মধ্যে লাইবেরিয়ায় ৪,০০০ সেনা মোতায়েন করেছে যার মধ্যে ভয়াবহভাবে কথিত ইবোলা আক্রান্তএকটি এলাকা রয়েছে।
ওই এলাকায় ব্রিটেনও সেনা পাঠাবে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে- এসব এলাকায় মার্কিন সেনারা ইবোলা আক্রান্ত রোগেীদের জন্য মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করবে।আইআরবি
ইআর





