বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর এ পর্যন্ত বিশ্বের ৩২ লাখ ২২ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও নিহতের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ২৩৬ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩২ লাখ ২২ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯০ হাজার ৯৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং দুই লাখ ২৮ হাজার ১৯৭ জন রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হল। এছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৩ জন। আর মৃতের সংখ্যা ৬১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৮ জন আর মারা গেছেন ২ হাজার ৩৯০ জন।

এমবি