উত্তর প্রদেশের বদাউনে গণধর্ষণের পর খুন হওয়া দুই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দুই কিশোরী জ্ঞাতি বোনের পরিবারের সদস্যরা। গত ২৮ মে উত্তর প্রদেশের বদাউনে উশেইত গ্রামের একটি আমগাছে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আগের দিন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তারা। দু’জনকে গণধর্ষণ করে খুন করার প্রমাণ পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকার। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লক্ষ্মৌ সচিবালয়ে ফোন করে এ ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন। এরপরেই দুই পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের বিচারের ঘোষণাও করা হয়েছে।মানুষের ক্রমবর্ধমান চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে উত্তর প্রদেশ সরকার সিবিআইকে এই ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছে। নির্যাতিতদের পরিবার এই ঘটনাটি ১৬ ডিসেম্বর দিল্লীতে বাসে ধর্ষণের ঘটনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। এক নির্যাতিতার বাবা বলেন, ‘যেভাবে বিশ্ববাসী আমাদের দুই নিষ্পাপ মেয়েকে গাছে ঝুঁলে থাকতে দেখেছে অপরাধীদের ঠিক সেভাবেই প্রকাশ্যে ফাঁসি দেয়া উচিত।’ তিনি আরো জানান, এ ঘটনার বিচারের ব্যাপারে রাজ্য সরকারের প্রতিশ্রুতির ওপর তার কোন আস্থা নেই। [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
দুই ধর্ষিতার পরিবারের সঙ্গে রাহুলের সাক্ষাৎ
উত্তর প্রদেশের বদাউনে গণধর্ষণের পর খুন হওয়া দুই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দুই কিশোরী জ্ঞাতি বোনের পরিবারের সদস্যরা। গত ২৮ মে উত্তর প্রদেশের বদাউনে উশেইত





