বুরুন্ডির সেনা বাহিনীর প্রধান নিয়নগাবো অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। শুক্রবার বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালনো হয়। এতে সাত জন ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলায় সাত জন নিহত হলেও সেনা প্রধান অক্ষত আছেন।
বুরুন্ডির ডেপুটি পুলিশ প্রধান জেনারেল গোডিফ্রাইড বিজিমানা বলেছেন, "সেনা বাহিনীর প্রধান জেনারেল নিয়নগাবোর উপর হামলা হয়েছে। কিন্তু সৌভাগ্য যে তিনি অক্ষত আছেন।"
তিনি আরো জানান, দু'জন হামলাকারী সংঘর্ষে নিহত হয়েছেন। অপর এক জনকে আটক করা হয়েছে।
অন্য এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, চার জন দেহরক্ষী মারা গেছেন। এছাড়া এক জন নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।
জেডআই





