বার্লিন: আমেরিকার গুপ্তচরবৃত্তি বন্ধের বিষয়ে মার্কিন-জার্মান আলোচনা ভাঙনের মুখে পড়েছে। জার্মানির একটি দৈনিক পত্রিকা এ খবর দিয়েছে।
বার্লিন বলছে,ওয়াশিংটন তাদের দাবি পূরণ করেনি। এ দাবির মধ্যে ছিল জার্মানির রাজনৈতিক নেতাদের ফোন কলের ওপর গুপ্তচরবৃত্তি বন্ধ করতে হবে।
শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জার্মান পত্রিকা বলেছে,বার্লিন-ওয়াশিংটন এ আলোচনা সফল হওয়া এবং একটি দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে জার্মান সরকার সামান্যই আশাবাদী।
এদিকে,জার্মান গোয়েন্দা সংস্থার প্রধান গেরহার্ড শিন্ডলার তার সহকর্মীদেরকে বলেছেন, "বর্তমান আকারের চুক্তিতে তিনি সই করবেন না কারণ এতে মারাত্মক রকমের তিক্ততা রয়েছে।"
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অবশ্য পত্রিকার রিপোর্ট নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন,জার্মানি ও আমেরিকার গোয়েন্দা সংস্থার মধ্যে এখনো এ বিষয়ে আলোচনা চলছে। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
ভাঙনের মুখে মার্কিন-জার্মান গোয়েন্দা আলোচনা
বার্লিন: আমেরিকার গুপ্তচরবৃত্তি বন্ধের বিষয়ে মার্কিন-জার্মান আলোচনা ভাঙনের মুখে পড়েছে। জার্মানির একটি দৈনিক পত্রিকা এ খবর দিয়েছে। বার্লিন বলছে,ওয়াশিংটন তাদের দাবি পূরণ করেনি।





