মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন।

মেক্সিকোর ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবারের ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর তারা ঐই এলাকা পরিদর্শনে যান।

নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবারের এ ঘটনায় বেঁচে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো মুরাত।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানায় ভূমিকম্পের পর সুনামি ও ফের ভূমিকম্পের ঝুঁকিতে এলাকার স্থানীয় লোকজন স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে রাস্তায় জমায়েত হতে থাকে। তাদেরকে পরিদর্শনে হেলিকপ্টারটি গেলে এক পর্যায়ে ল্যান্ড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাহিরে থাকা সাধারণ মানুষ ও গাড়ীর ওপর আছড়ে পড়ে।

ফলে ১২ জন ঘটনাস্থলেই নিহত হন। হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিহত অপর দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াহাকার অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

উল্লেখ্য, ভূমিকম্পে সেই এলাকায় টাউন হল, চার্চ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রায় ৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে দুটি ভূমিকম্পের আঘাতে অত্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছিলেন। তখনকার ওই ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো এখনও পড়ে আছে। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম।

জেড