পাকিস্তানের মোহমান্দ এ্যাজেন্সির জিয়ারাত এলাকায় শনিবার একটি মার্বেল পাথরের খনিতে ধসের ঘটনায় অন্তত ১২ শ্রমিক নিহত হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, খনিশ্রমিকরা খননকালে এ ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক ও দু’টি যান চাপা পড়ে।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও অনেকে আটকা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
উল্লেখ্য, পাকিস্তানে খনি দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তামূলক ব্যবস্থায় ঘাটতি থাকায় প্রায়ই শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। সূত্র : ডন নিউজ।
কেএইচ





