উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, আমেরিকা সামান্যতম উস্কানি দিলে জবাবে পরমাণু হামলা চালানো হবে।

উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর চেষ্টা আমেরিকা করছে বলে অভিযোগ করে এ হুমকি দেয় পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বলেছে, দেশটিতে আগ্রাসন চালানোর প্রচেষ্টায় আমেরিকা হন্যে হয়ে উঠেছে। প্রতিপক্ষের এমন যুদ্ধবাজ মনোবৃত্তির পরিপ্রেক্ষিতে কোরিয়া সেনাবাহিনী আগাম হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে।

এ ছাড়া, শক্রর বিরুদ্ধে নির্মম এবং ভয়াবহ আঘাত হানার জন্য উত্তর কোরিয়ার সব বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

কেসিএনএ বলেছে, আমেরিকারই কেবল আগাম পরমাণু হামলা চালানোর একচ্ছত্র অধিকার রয়েছে ভাবলে ভুল হবে।

এফএফ