ভারতের আসামে নির্বাচনী প্রচারে এসে নারীদের চুমু উপহার পেলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার আসামের জোরহাটে রাহুলকে চুমু দিয়ে হইচই ফেলে দেন এসব রাহুলপ্রেমী নারী।
একটি স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন নারী রাহুলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন। সেই নারীদের মধ্য থেকেই একজন হঠাৎ করে রাহুলের গালে চুমু দেন। অপ্রত্যাশিত এই চুমুতে হকচকিয়ে যান রাহুল। তবে দ্রুত নিজেকে সামলে নেন রাহুল।
আসামে নারীবেষ্টিত রাহুল প্রশংসায় ভরিয়ে দেন দেশের নারীদের। জোরহাটে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারোর থেকেই নারীদের দক্ষতা কোনও অংশে কম নয়। তার মতে, নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি প্রতিভাশালী হন। রাহুলের মতে, তাদের মানসিক জোর ও ধৈর্যেরও তুলনা হয় না। তাই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দায়িত্বও তারা সহজেই পালন করতে পারেন।
এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য ৩৩%-এর বদলে ৫০% আসন সংরক্ষণ থাকা উচিৎ। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]