ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার মাত্র ৪২ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ৪১জনই জয়ী হয়েছেন। আর আইএসএফের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন নওশাদ সিদ্দিকী।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোট আছে রাজ্যে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রায় ১০০টি আসনের ভবিষ্যৎ ঠিক করে মুসলিম ভোট।

২০১১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ী মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৫৯ জন।

এরপরের নির্বাচনে ২০১৬ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪ সদস্য আসনবিশিষ্ট বিধানসভার নির্বাচনে শাসক-বিরোধী মিলিয়ে ৫৬ জন মুসলিম প্রার্থী জয়ী হন।  তার মধ্যে তৃণমূল কংগ্রেসের টিকেটে জয় পান মোট ২৯ জন, কংগ্রেসের ১৮ জন, সিপিআইএমের ৮জন এবং ফরওয়ার্ড ব্লকের একজন মুসলিম প্রার্থী জয়ী হন।

২০১৬ সালের তৃণমূলের জয়ী বিধায়কদের মধ্যে ৭ জন মন্ত্রীত্ব পান।  তারা হলেন- জাভেদ খান, ফিরহাদ হাকিম, আবদুর রাজ্জাক মোল্লা, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি, গিয়াসউদ্দিন মোল্লা, গোলাম রব্বানি ও জাকির হোসেন।

এমআর