সেনেগালের প্রধানমন্ত্রী আমিনাতা তৌরেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ম্যাকি সল। শুক্রবার প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক ডিক্রিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তৌরের ক্ষমতাসীন রাজনৈতিক দল অ্যালায়েন্স ফর দ্য রিপাবলিক (এপিআর) গত রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে খারাপ ফল করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তৌরে।

প্রসঙ্গত, ২০১৩ সালে আব্দুল মাবায়িকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পরে এপিআর প্রধান ৫১ বছর বয়সী তৌরে সেনেগালের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেনেগাল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তৌরে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: এএফপি

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ