আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে আগামী ১৮ ডিসেম্বর রোববার। 

এ উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত জ্যাকসন হাইটস ৭৪-২৪ ও ৩৭ এভিনিউর মেজবান বানকুয়েট হলে শানে রাসুল, মানে রাসুল ও সুন্নাতে রাসুল (স:) এর তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।

বিশেষ অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন

আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক ও মাওলানা মঈনুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সাবেক সহ সভাপতি মাওলানা মাসুদ ইকবাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।

আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত আবেদন জানিয়েছেন।

সাখাওয়াত /মাহমুদ