নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের হাজার হাজার অধিবাসী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের হামলার ভয়ে নিজ নিজ এলাকা ছেড়ে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মাদাগালি, গুলাক ও মিচিকা শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলোর অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পাহাড় ও মুবি শহরে আশ্রয় নিয়েছে। বোকো হারামের কবল থেকে সেনাবাহিনী মাদাগালি শহরটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ওই অধিবাসীরা বোকো হারামের পাল্টা হামলা ও নৃশংসতার ভয়ে সেখানে পালিয়ে গেছে বলে জানিয়েছে বেলো আলারামা নামে ‘মুবি’ শহরে আশ্রয় নেয়া এক অধিবাসী। এছাড়া, বোকো হারাম মুবি শহরটিও নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বোকো হারাম নাইজেরিয়ার অনেক শহরও গ্রাম দখল করাসহ দেশটির উত্তরাঞ্চলীয় বেশ বড় অংশ নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে।
এছাড়া চলতি সপ্তাহের প্রথম দিকে তাকফিরি গোষ্ঠীটি বরনো রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বামা শহরটিরও দখল করে নিয়েছে।
প্রায় ছয় লাখেরও বেশি নাইজেরিয় অধিবাসী সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলা ভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং হাজার হাজার লোক পাশ্ববর্তী দেশগুলোতে উদ্বাস্তু হিসেবে বসবাস করছে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





