প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত স্টর্ম প্যাট্রেল পাখির ডিম খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি নিউজিল্যান্ডের লিটল বেরিয়ার দ্বীপে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে।
স্টর্ম প্যাট্রেল চড়ুই জাতীয় পাখি। পাখিটি জীবনের বেশির ভাগ সময়ই সাগরে কাটায়। ২০০৩ সালে পুনর্বার দেখা যাওয়ার আগে প্রায় ১০০ বছর ধরে পাখিটি বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করতেন পাখি বিশেষজ্ঞরা। যার কারণে পাখিটি সম্পর্কিত বেশিরভাগ তথ্য এখনো পর্যন্ত অজানা।
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উত্তরপূর্বে অবস্থিত লিটল বেরিয়ার দ্বীপে একটি অপরিচিত ডিম খুঁজে পায় এক গবেষকদল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে এই ডিম স্টর্ম প্যাট্রেলের।
নিউজিল্যান্ডের প্রাণী সংরক্ষণ বিভাগ জানায়, এই প্রথমবারের মত স্টর্ম প্যাট্রেলের ডিম খুঁজে পাওয়া গেছে। ডিমটি রং সাদা এবং এর কেন্দ্রে একটা গোলাপী দাগ আছে।
প্রাণী সংরক্ষণ বিভাগের প্রধান উপদেষ্টা গ্রায়েম টেইলর জানিয়েছেন, প্রায় বিলুপ্ত পাখির ডিম আরও একবার দেখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। এই ঘটনা পাখিটির সম্পর্কে অজানা তথ্য বের করতে অনেক সহায়তা করবে। সূত্র: জিনহুয়া
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
একশ বছর আগে বিলুপ্ত পাখির ডিমের সন্ধান
প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত স্টর্ম প্যাট্রেল পাখির ডিম খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি নিউজিল্যান্ডের লিটল বেরিয়ার দ্বীপে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে। স্টর্ম প্যাট্রেল চড়ুই জাতীয় পাখি। পাখিটি জীবনের বেশির ভাগ সময়ই সাগরে কাটায়। ২০০৩ সালে পুনর্বার দেখা যাওয়ার আগে প্রায় ১০০ বছর ধরে পাখিটি বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করতেন পাখি বিশেষজ্ঞরা।





