ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরে গত সোমবার শরণার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

সরকারি উচ্ছেদকারী দল শিবিরটি উচ্ছেদ করতে শুরু করলে শরণার্থীরা প্রতিরোধের চেষ্টা চালায়। তারা শিবিরের ভেতরে পাথর ছুড়ে উচ্ছেদে বাধা দেয়ার চেষ্টা করে।

পুলিশও এ সময় উত্তেজিত শরণার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের সময় শিবিরটির ১২টি ঘরে আগুন দেয়া হয়। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টার্স

অস্থায়ী এই শিবিরটি থেকে সরিয়ে শরণার্থীদের অভ্যর্থনা কেন্দ্রগুলোতে রাখতে চায় ফরাসি সরকার। কিন্তু শরণার্থীরা আশঙ্কা করছে, তাদের সবাইকে ফ্রান্সে আশ্রয় নিতে বাধ্য করা হতে পারে।

তারা আশঙ্কা করছে, উচ্ছেদের পর আঙুলের ছাপ নিয়ে সবাইকে ফ্রান্সে আশ্রয় নিতে বাধ্য করা হতে পারে। এতে তাদের ব্রিটেনে পৌঁছার স্বপ্ন শেষ হয়ে যাবে।

এই আশঙ্কায় বেশিরভাগ শরণার্থীই সেখানে যেতে অস্বীকার করেছে। শিবিরটিতে বসবাসকারীরা সাগরের প্রণালী পার হয়ে ব্রিটেনে যেতে চায়।এ উদ্দেশ্যে মানব পাচারকারীদের সহায়তা নিয়ে প্রায়ই অবৈধভাবে সেখানে যাওয়ার চেষ্টা করে।

এমবি