পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত স্বীকার করেছে যে, আফগান তালেবানের ওপর ইসলামাবাদের প্রভাব রয়েছে, কারণ তাদের নেতারা পাকিস্তানে বসবাস করছেন।বৃহস্পতিবার ওয়াশিংটনে এ কথা বলেছেন আমেরিকা সফররত পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ।
বহুদিন ধরে পাকিস্তান তালেবান নেতাদের অবস্থানের সত্যতা অস্বীকার করে আসছিল। এ ছাড়া, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বর্বরতা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখতেও ইসলামাবাদ নিজেকে অক্ষমতা প্রকাশ করে আসছিল।
পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তালেবানের ওপর আমাদের কিছু প্রভাব রয়েছে কারণ তাদের নেতারা পাকিস্তানে বসবাস করছেন এবং চিকিৎসা সুবিধা নিচ্ছেন। তাদের পরিবারও পাকিস্তানে বসবাস করছেন বলে তিনি তার বক্তব্যে জানান।
ওয়াশিংটনের কাউন্সিল অন ফরেইন রিলেশন্স থিংক ট্যাঙ্কে দেয়া বক্তব্যে আজিজ দাবি করেন, তালেবান গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার কাজে তারা এর নেতৃত্বকে ব্যবহার করতে পেরেছেন। ২০১৫ সালের ৭ জুলাই আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসে তালেবান। আজিজের ভাষ্যমতে জানা যায়, ইসলামাবাদ তার প্রভাব খাটিয়ে ওই আলোচনায় বসতে বাধ্য করেছিল তালেবানদের।
গত সপ্তাহে পাকিস্তান, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন, কাবুল সরকার ও তালেবানের মধ্যে আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটানোর লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করে। এ পরিকল্পনার আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকে আফগান প্রতিনিধিদের মুখোমুখি হবে তালেবান প্রতিনিধিরা।
এমআইএস।
আন্তর্জাতিক
তালেবান নেতারা বসবাস ও চিকিৎসা সুবিধা নিচ্ছেন : সারতাজ