শুক্রবার জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটককৃত সাবেক গ্লামার গার্লকে কিম্বারলি মাইনারসকে ছেড়ে দিলো ব্রিটেনের পুলিশ। সন্দেহবশত আটক করা এই গ্লামার গার্লস বাবার মৃত্যুর পর ইসলাম ধর্ম গ্রহণ করে। জঙ্গি সংশ্লিষ্টতার কোন সূত্র না পাওয়ায় তাকে ছেড়ে দিতে হলো।

সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় বিভিন্ন উপাদান তার কাছে রয়েছে; এমন সন্দেহে গত শুক্রবারে তাকে আটক করা হয়। কিন্তু পরের দিনই তাকে ছেড়ে দেয়া হয়। সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় এমন উপাদান থাকার সন্দেহে ব্র্যাডফোর্ড থেকে ২৭ বছর বয়সী ওই নারীকে আটক করে পুলিশ। এটা আমাদের চলমান তদন্তের একটি অংশ।’

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে এবং সহিংসতা সমর্থনের অভিযোগে কিম্বারলি মাইনারসকে আটক করা হয় বলে তিনি জানান। তার ব্যবহৃত সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ, যুদ্ধ ও বোমাবর্ষণের কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, আইএস জঙ্গিরা শিশুদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। অন্য একটি ছবিতে দেখা গেছে মাথাসহ সমস্থ মুখমন্ডল কালো কাপড়ে ঢাকা। এটা কিম্বারলির ছবি বলে অনুমান করা হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে আশঙ্কা করা হয়েছিল যে, কিম্বারলি একজন জিহাদিকে বিয়ে করতে যাচ্ছেন। বিশেষত, সন্দেহভাজন আইএস সদস্য আবু উসামা আল ব্রিটানির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

কিন্তু অনেকেই বলছেন তিনি ইসলামি মৌলবাদের বিরোধী।তিনি বলেছিলেন, ‘আমি গ্লামার জগৎ থেকে বিদায় নিয়েছি ঠিক কিন্তু এখনো তা আমাকে আকর্ষণ করে।’

জেড