ভারতের পশ্চিমবঙ্গে আজ মঙ্গলবার পালিত হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা ১৪২১ সালের প্রথম দিনে বর্ষবরণের উৎসবে মেতেছ কলকাতার বাঙালিরা।
ভোর থেকেই লম্বা লাইন পড়েছে দক্ষিণেশ্বর, কালিঘাটে। সাত সকাল থেকেই চলছে পুজাপাঠ, হালখাতা।  সকাল থেকে শান্তিনিকেতনও মুখরিত হয়েছে বৈশাখী গানে।
প্রতি বছরের মতো এবছরও এতটুকু কার্পন্য নেই উৎসব উদযাপনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালির উন্মাদনা আরও বেড়েছে।
নতুন জামা, পাট ভাঙা শাড়ি পড়ে হালখাতা করার ধুম পড়েছে। স্থানীয় অনেকেই জানান,  ডায়াবেটিস থাক তবুও মিষ্টিমুখ করতে আজ মানা নেই। তার সঙ্গে দুপুরের ভুরিভোজেও বৈচিত্রতা রেখেছে স্থানীয় বাঙালিরা।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]