জাপানের ওকিনাওয়া দ্বীপে বুধবার একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই ক্রু নিখোঁজ রয়েছে।

জাপানের কোস্টগার্ড ঘটনা নিশ্চিত করে বলেছে, তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছে।

এনটিভি জানিয়েছে, এই ঘটনায় দুই ক্রু নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওকিনাওয়ার প্রধান দ্বীপের পূর্ব উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি।’

তিনি আরো বলেন, মার্কিন সামরিক বাহিনীর অনুরোধে ঘটনাস্থলে টহল নৌযান ও বিমান মোতায়েন করা হয়েছে।

জেডআই