বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রনেতা হচ্ছেন অস্ট্রিয়ার সিবাস্তিয়ান কুর্জ। ৩১ বছর বয়সী কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে।

দলটি জয় পেলে কুর্জ হবেন সবচেয়ে কম বয়সী রাষ্ট্র নেতা। নির্বাচনী প্রচারণায় কুর্জ সীমান্ত সুরক্ষায় অভিবাসীর সংখ্যা সীমিত করা, রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিয়েছেন।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, পিপল’স পার্টি ৩১ দশমিক ৫ ভাগ, সোশ্যাল ডেমোক্র্যাট ২৭ দশমিক ১ ভাগ এবং ডানপন্থী ফ্রিডম পার্টি ২৫ দশমিক ৯ ভাগ ভোট পেতে পারে। ২০১৩ সালে মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন কুর্জ। খবর বিবিসি’র
জেড