মার্কিন কৌঁসুলিরা বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটানে ইরানের মালিকানাধীন ৩৬ তলার একটি ভবন বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছেন।
'সন্ত্রাসবাদে'র সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জব্দ করা এই ভবনটি বিক্রয়লব্ধ অর্থ তেহরানের সঙ্গে সম্পৃক্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে বিতরণ করা হবে।
ম্যানহাটানের ৬৫০ ফিফথ এভিনিউতে অবস্থিত এ ভবনটির ভাগ্য নির্ধারণে দীর্ঘদিন ধরে চলমান ১৯ বাদীর করা মামলায় একজন ফেডারেল বিচারক সর্বশেষ ভবনটি বিক্রির আদেশ দেন।
মার্কিন দায়রা জজ ক্যাথরিন ফরেস্ট গত বছর মার্কিন সরকারের পক্ষে মামলার রায় দেন। আদালতের রায়ে বলা হয়, ভবনের মালিকরা ইরানের ওপর অবরোধ এবং মানি লন্ডারিং আইন ভঙ্গ করেছেন।
৩৬ তলাবিশিষ্ট ভবনটি নিউইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে ভবনটি বিক্রির জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
৩৬ তলা বিল্ডিংয়ের মালিক ইরান, বেঁচে দিচ্ছে আমেরিকা
মার্কিন কৌঁসুলিরা বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটানে ইরানের মালিকানাধীন ৩৬ তলার একটি ভবন বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছেন। 'সন্ত্রাসবাদে'র সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জব্দ করা এই ভবনটি বিক্রয়লব্ধ অর্থ তেহরানের সঙ্গে সম্পৃক্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে বিতরণ করা হবে।





