আমেরিকার সামরিক উন্নয়ন সংক্রান্ত গোপন তথ্য বিভিন্ন দেশের হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে। হ্যাকারদের এ তৎপরতা দেশটির সেনাবাহিনীর জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার।
তিনি বলেন, সাইবার হামলার মুখে গোপনীয়তা রক্ষা করতে পারছে না পেন্টাগন। স্যামুয়েল লকলেয়ারের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পেন্টাগন ও তাদের বিশ্বস্ত ঠিকাদাররা আমেরিকার কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এ নিরাপত্তা ব্যবস্থা চীনা হ্যাকারদের ঠেকিয়ে রাখতে পারেনি বরং সব নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রায় নির্বিঘ্নে নিজেদের উদ্দেশ্যে হাসিল করতে পারছে তারা।
মার্কিন সেনাবাহিনী যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এভাবে তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে মনে করেন অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার।
অবশ্য কি জাতীয় তথ্য হাতিয়ে নেয়া হয়েছে তিনি তা সুনির্দিষ্টভাবে জানাননি। তবে মার্কিন সাময়িকী ‘ফরেন পলিসি’ লিখেছে, এফ/এ-১৮ জঙ্গি বিমান এবং এফ-৩৫ ব্ল্যাক হক হেলিকপ্টারের নকশা সংক্রান্ত উপাত্ত হ্যাকারদের হাতে চলে গেছে। এ ছাড়া, অ্যাজিজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত তথ্যও হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ফাঁস হয়ে যাচ্ছে আমেরিকার সামরিক তথ্য!
আমেরিকার সামরিক উন্নয়ন সংক্রান্ত গোপন তথ্য বিভিন্ন দেশের হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে। হ্যাকারদের এ তৎপরতা দেশটির সেনাবাহিনীর জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার।
দ্য গার্ডিয়ান হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী
ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ
১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড় বড় করপোরেট সংস্থায় যোগ দিয়ে রাতারাতি কাগজে-কলমে ‘মিলিয়নিয়ার’ বনে যাচ্ছিলেন। কিন্তু ফ্লিন হাঁটলেন ভিন্ন পথে। এক বন্ধুর রেস্তোরাঁ ব্যবসায় সাহায্য করতে যোগ দিলেন তিনি। এর কয়েক বছর পর আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দারুণ অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে ফ্লিন নিজেই আটটি ‘অ্যাপলবিস’ রেস্তোরাঁ কিনে নেন।
















