২০০৮ সালে ইরাক সফরকালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে এক সাংবাদিকের জুতা ছুড়ার পর এবার জুতার হাত থেকে রক্ষা পেলেননা সাবেক মার্কিন ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
লাস ভেগাসের একটি ক্যাসিনোতে বক্তৃতার সময় তার দিকে জুতা ছুড়েছেন আমেরিকান নারী। জুতাটি হিলারির গায়ে লাগেনি, মাথা সরিয়ে নিয়েছিলেন।  তিনি এটাকে কৌতুক হিসেবে গ্রহণ করে পরিস্থিতি সামাল দিয়েছেন। জুতা নিক্ষেপকারীকে গ্রেফতার করা হয়েছে।
[youtube]0azA0U6MMzs[/youtube]
বৃহস্পতিবার মান্ডালে বে হোটেল-ক্যাসিনোতে ক্লিনটন মঞ্চে ওঠার পরই তাকে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয়।
ওই নারী কেন এ কাজ করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই নারীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি।
হিলারি বর্তমানে পারিশ্রমিকের বিনিময়ে শিল্প সংগঠকদের সভায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন।
মার্কিন রাজনীতিবিদদের প্রতি জুতা নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]