মিসরের বরখাস্তকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দিয়েছে মিসরের একটি আদালত।
মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেছে। আদালত মামলাটি নতুন করে বিচারেরও নির্দেশ দিয়েছেন।
রয়টার্স ও এএফপির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
অভ্যুত্থানের পর তার দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ করা হয়।
তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তাকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।
এমবি





