গণতন্ত্রের দাবিতে উত্তাল হংকং। এই দাবিতে শহরের প্রাণকেন্দ্রে ধর্নায় বসার অভিযোগে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনিভাবে সমবেত হওয়া এবং পুলিশ কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৯৯৭ সালের ১ জুলাই নিজেদের কমিউনিস্ট শাসিত চিনের সঙ্গে পুনরায় মিশে গিয়েছিল হংকং। এই ঘটনার প্রতিবাদে এবং পূর্ণ নির্বাচনী স্বাধীনতার দাবিতে মঙ্গলবার পাঁচ লক্ষের বেশি মানুষ শহরের প্রাণকেন্দ্রে মিছিল করেন। এই মিছিলের পরই হঠাৎ অবস্থান বিক্ষোভ শুরু করেন পাঁচ শতাধিক মানুষ।
বুধবার সকাল থেকে বিক্ষোভ দমনে তৎপর হয় পুলিশ। বিক্ষোভকারীরা রুখে দাঁড়ালে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর পরই বেআইনিভাবে সমবেত হওয়া এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





