আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)'র বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে বলা হয়েছে বলে জানা গেছে। চিঠির বিষয়টি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর বিবিসি'র।

ইরানের চলমান পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সম্ভাবনার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউজ অবশ্য কোন মন্তব্য করতে রাজি হয় নি।

এ ছাড়া, আইএসের বিরুদ্ধে চলমান যুদ্ধের ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার বিষয়ে ২৪ নভেম্বরের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আমেরিকার রাষ্ট্রপ্রধান জোর দিয়েছেন চিঠিতে।

চিঠিটি গত মাসে পাঠানো হয় বলে জানা গেছে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ইরানি এই নেতার কাছে এ পর্যন্ত চার বার চিঠি দেওয়া হয়েছে।

চতুর্থ এ চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, আইএসের বিরুদ্ধে প্রচারাভিযানে ইরান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমএ