লন্ডনের পশ্চিমাংশে একটি ২৪তলা আবাসিক ভবন আগুনে জ্বলছে। বিবিসি জানিয়েছে, পশ্চিম লন্ডনের নটিংহিলের কাছে লাটিমার রোডে ২৭তলা গ্রেনফেল টাওয়ারে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

প্রায় ২০০ ফায়ার ফাইটার সেখানে আগুন নেভাতে কাজ করছেন এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে লন্ডন মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। যদিও উদ্ধারকর্মীরা আটকা পড়াদের বের করে আনতে তৎপরতা অব্যাহত রেখেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে অনেকে অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেছেন। যাতে আগুনের লেলিহান শিখার সঙ্গে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

প্রাথমিক এ ঘটনা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি যথাযথ কর্তৃপক্ষের কোনো বক্তব্য।