নরেন্দ্র মোদীর জম্মু-কাশ্মীর সফরের ঠিক আগে কাশ্মীরের স্বাধীনতাকামীদের হামলায় বিএসএফ-এর ৭ জওয়ান আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে শ্রীনগর থেকে ১৪ কিলোমিটার দূরে পামপোর শহরে বিএসএফ-এর কনভয় পৌঁছলে তাদের উপর হামলা চালান স্বাধীনতাকামী যোদ্ধারা। খবর জি নিউজের।

ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা ওই অঞ্চলে স্বাধীনতাকামীদের খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারগিল ও সিয়াচেনে সফরের ঘণ্টাখানেক আগের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত কয়েকদিন ধরে জম্মুর পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেশ কয়েকবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে উভয় দেশের সীমান্তরক্ষীরা।

লাদাখের বরফের মরুভূমিতে এই প্রথমবার যাচ্ছেন মোদী। যদিও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় জম্মু-কাশ্মীর সফর। মঙ্গলবার কারগিলের ছুটাক জলবিদ্যুৎ প্রকল্প লেহ-এর নিম্মু বাজগো প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। সূত্র: জি নিউজ

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ